রাজধানীর সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে চলছে যৌথ অভিযান – বর্ণমালা টেলিভিশন

রাজধানীর সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে চলছে যৌথ অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ March, ২০২৫ | ১০:০৯ 243 ভিউ
রাজধানীর সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগ ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে এই অভিযানের উদ্যোগ নেওয়া হয়। শনিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ী থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে তাদের সতর্ক করে দেওয়া হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামতে সহায়তা না করে সে মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন