নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর
শ্রীনগরে পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলামকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা ইএনটি হাসপাতালে পাঠিয়েছেন। শরিফুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজি আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সূত্রে জানা যায়, গালিমপুর এলাকার ৭ বছরের এক ছাত্রীকে শরিফুল ইসলাম বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে শিক্ষার্থীর মায়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে গত মঙ্গলবার তার বাবার বাড়ি বাড়ৈখালীতে পাঠিয়ে দেন। বুধবার দুপুরে সংবাদ পেয়ে শরিফুল বাড়ৈখালীতে গিয়ে উপস্থিত হন। পরে স্থানীয়রা তাকে আটক করেন ও মাথার চুল কেটে দেন। বিষয়টি ওই পুত্রবধূর শ্বশুর জানতে পেরে বিকাল ৫টার দিকে পুত্রবধূর বাড়ি বাড়ৈখালীতে যান।
এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদারের উপস্থিতিতে পুত্রবধূ শ্বশুর ক্ষিপ্ত হয়ে শরিফুলের ডান কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় ইএনটি হাসপাতাল নিয়ে ভর্তি করেন।
শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহম্মেদ বলেন, শুনেছি আহত মাদ্রাসাশিক্ষক ঢাকায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
