নিউজ ডেক্স
আরও খবর
হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা
তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ
ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি
মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানি পাল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ২৩ জুলাই ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার দৃশ্যে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করায় তিনি ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন। সেই সমালোচনার জবাবে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য শিক্ষক একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও পোস্ট করে এক অভিনব প্রতিবাদ গড়ে তোলেন, যা তখন ব্যাপক আলোচিত হয়েছিল।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) একটি স্মারকের মাধ্যমে এ বছরের জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের নাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার মোট চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
বিউটি রানি পাল ছাড়াও তালিকায় রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
উল্লেখ্য, বিউটি রানি পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনেও তিনি সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। সমালোচনার মুখে পড়ার পর দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]