কে হচ্ছে জাহিদ হাসানের নায়িকা – বর্ণমালা টেলিভিশন

কে হচ্ছে জাহিদ হাসানের নায়িকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:০৭ 152 ভিউ
নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখন খুব একটা আর নাটকে তাকে দেখা যায় না। ভালো গল্প পেলে তবেই তাকে দেখা যায়। নাটকে অভিনয় কমিয়ে দিয়ে এখন ওটিটি কনটেন্টের কাজে মনোযোগী হয়েছেন এ অভিনেতা। গত বছরই তিনটি ওটিটি কনটেন্টে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে একটির শুটিংও শুরু করেছেন। ‘আমলনামা’ নামে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রায়হান রাফি। তবে এ ফিল্মের নায়িকা নিয়ে বেশ গুঞ্জন উঠেছিল। কে হচ্ছে এ ফিল্মে জাহিদ হাসানের নায়িকা? সে সময় বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করেন সংশ্লিষ্টরা। অবশেষে জানা গেল নায়িকার নাম। এবার জাহিদ হাসানের সঙ্গে জুটি বাঁধলেন তমা মির্জা। একটি সত্য ঘটনা কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ ফিল্মটি। এরই মধ্যে শুটিংও শেষ হয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফিল্মটির দুটি পোস্টার ও টিজার। একটি পোস্টারে দেখা গেছে তমা মির্জাকে। দ্বিতীয় পোস্টারে দেখা গেছে একটি ভাঙা ছবির ফ্রেম, যেখানে গুলি ও রক্তের দাগে একজনের মুখ, তবে স্পষ্ট নয়। আরও রয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা, তাদের সঙ্গে দুই বাচ্চা মেয়ে। তবে গল্পে আভাস বা গতিপ্রকৃতি নিয়ে এখন কিছু বলতে চান না নির্মাতা। টিজার এবং ট্রেইলার দেখলে দর্শক সে ঘটনা ধরতে পারবেন বলেও জানিয়েছেন নির্মাতা রাফী। তিনি বলেন, ‘আমলনামা একটি সত্য ঘটনা থেকেই নির্মাণ করা হয়েছে। তবে কোন সত্য ঘটনা সেটা বলা যাবে না। আমি যে ধরনের সিনেমা বানাই এটাও তার ব্যতিক্রম নয়। দর্শক ফিল্মটি দেখলেই বুঝে যাবে।’ জাহিদ হাসান প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ভাইকে নিয়ে এটাই আমার প্রথম কাজ, তার সঙ্গে কাজটি করে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর তার ওটিটি কনটেন্ট আসছে। এটা আমার জন্য বড় ব্যাপার। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ কবে এ ফিল্মটি মুক্তি পাবে এ বিষয়ে দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়। তবে মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা। এতে জাহিদ হাসান ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ কয়েকজন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?