ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ আগস্ট, ২০২৬
৫:১৩ পূর্বাহ্ণ
37 ভিউ

ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬ | ৫:১৩ 37 ভিউ
ম্যানচেস্টার সিটি থেকে মিডফিল্ডার রদ্রিকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বার্সেলোনা। প্রায় ৬ কোটি ৫০ লাখ পাউন্ডের ট্রান্সফার ফি দিয়ে ন্যু ক্যাম্পে চার বছরের চুক্তিতে সই করেছেন এই স্প্যানিশ তারকা। এর মাধ্যমে ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার পর আবারও নিজ দেশের ঘরোয়া ফুটবলে ফিরলেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ৩০ বছর বয়সী রদ্রি ইংলিশ ক্লাব সিটির হয়ে দীর্ঘ সাতটি মৌসুম কাটিয়েছেন। এই সময়ে ২৯৮টি ম্যাচে মাঠে নেমে তিনি জেতেন মোট ১২টি মেজর ট্রফি—যার মধ্যে রয়েছে ৪টি প্রিমিয়ার লিগ, ২টি এফএ কাপ, ৩টি ইএফএল কাপ এবং ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সিটিতে তাঁর শেষ দুটি মৌসুম চোটের কারণে বাধাগ্রস্ত হলেও এই গ্রীষ্মের বিশ্বকাপে দুর্দান্তভাবে ফর্মে ফেরেন তিনি। স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির শেষ ১২ মাসে পা দেওয়ার পর রদ্রিকে দলে ভেড়াতে শুরুতে সবচেয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে বিবিসি স্পোর্টকে সূত্র নিশ্চিত করেছে, ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসার ক্ষেত্রে বার্সেলোনাকেই সবুজ সংকেত দিয়েছিলেন রদ্রি। বার্সেলোনার প্রথম দফায় দেয়া ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সিটি। পরবর্তীতে দুই ক্লাবের সমঝোতায় দলবদলটি চূড়ান্ত হয় এবং রিয়াল মাদ্রিদ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। সোমবারই বার্সেলোনায় পৌঁছেছেন রদ্রি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার জানান, কাতালান ক্লাবটির হয়ে মাঠ মাতানো তাঁর জন্য একটি ‘স্বপ্নপূরণ’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত