কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ আগস্ট, ২০২৬
৫:০৮ পূর্বাহ্ণ
43 ভিউ

কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ | ৫:০৮ 43 ভিউ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমার পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হলেও বাজারে বিক্রির চাপ ছিল বেশি। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট। তবে শরিয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৮টির দর কমেছে। বিপরীতে দর বেড়েছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৬১টির। দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৯৯৮ কোটি ১০ লাখ টাকার তুলনায় ২৬৫ কোটি ২৭ লাখ টাকা কম। অন্যদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৯৪ পয়েন্টে নেমেছে। এদিন সিএসইতে ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর কমেছে ১১৭টির, বেড়েছে ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির। মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩১ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর আইপিডিসি ফাইন্যান্সের ২১ কোটি ৫১ লাখ এবং বেক্সিমকোর ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শীর্ষ লেনদেনের তালিকায় আরও ছিল রানার অটোমোবাইলস, এনভয় টেক্সটাইলস, ডমিনেজ স্টিল বিল্ডিং, শমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও মালেক স্পিনিং মিলস। দর বৃদ্ধির শীর্ষে ছিল রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এর ইউনিটদর ৬ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। রানার অটোমোবাইলসের দর বেড়েছে ৬ দশমিক ২৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, দরপতনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৮২ শতাংশ। জিবিবি পাওয়ারের দর ৭ দশমিক ৯৮ শতাংশ এবং সেনা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। এছাড়া এমএল ডাইং, ফার কেমিক্যাল, নুরানী ডাইং, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমরা টেকনোলজিস, অ্যাপেক্স স্পিনিং ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের দরও উল্লেখযোগ্য হারে কমেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন