গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ আগস্ট, ২০২৬
৫:০৪ পূর্বাহ্ণ
36 ভিউ

গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ | ৫:০৪ 36 ভিউ
গ্যাসের সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কারখানার অধিকাংশ মেশিন বন্ধ, কোথাও পুরো কারখানাই বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিকেরা। নিয়মিত কাজ ও আয় নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বিদেশি ক্রেতাদের পণ্য সময়মতো সরবরাহ করা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে শিল্পমালিকদের মধ্যে। নারায়ণগঞ্জে প্রায় এক মাস ধরে গ্যাসের চাপ কম থাকলেও গত ১১ আগস্ট পরিস্থিতির আরও অবনতি হয়। আবাসিক গ্রাহকের পাশাপাশি রপ্তানিমুখী কারখানাগুলোও সংকটে পড়ে। ১৬ আগস্ট আবাসিক ও সিএনজি খাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি (অর্থ) ও আরএস কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় নিট পোশাক খাত বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ ছিল। এখন কিছুটা সরবরাহ বেড়েছে। তবে নিয়মিত গ্যাস না পেলে পণ্য সময়মতো জাহাজীকরণ নিয়ে সংশয় থেকেই যায়। প্রাইম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেন, গ্যাসসংকট এখনো ভয়াবহ। মাত্র কয়েকটি মেশিন চালু রাখা সম্ভব হচ্ছে, বাকিগুলো বন্ধ। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তারও নিশ্চয়তা নেই। নারায়ণগঞ্জের মতো নরসিংদীর শিল্পাঞ্চলেও দীর্ঘদিনের গ্যাসসংকটে বিপাকে পড়েছেন শ্রমিক ও শিল্পমালিকেরা। জেলার মাধবদী, শেখেরচর, চৌয়ালা, ঘোড়াদিয়া ও মেহেরপাড়া এলাকার টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং কারখানায় উৎপাদন কমেছে। অনেক কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, আমানত শাহ গ্রুপ, পাকিজা গ্রুপ, জজ ভূঁইয়া গ্রুপ, আবেদ টেক্সটাইল, শিপলু স্পিনিং, তিথি গ্রুপ, এমএমকে ডাইংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ বা সীমিত রয়েছে। চৌয়ালা এলাকার ফকির সাইজিং মিলসহ আরও অনেক কারখানায় একই অবস্থা। গ্যাসের চাপ কম থাকায় বিদেশি ক্রেতাদের অর্ডার সময়মতো সরবরাহ করা নিয়ে দুশ্চিন্তায় আছেন উদ্যোক্তারা। আমানত শাহ গ্রুপের পরিচালক রেজাউল করিম বলেন, তাঁদের প্রতিষ্ঠানের প্রায় ৩০ লাখ ডলারের অর্ডার রয়েছে। কিন্তু গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলকারখানা বন্ধ। শ্রমিকের বেতন, গ্যাস ও বিদ্যুৎ বিল এবং ব্যাংকের দায় কীভাবে পরিশোধ করবেন, তা নিয়েও উদ্বেগ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে শ্রমিকদের ওপর। কারখানা বন্ধ বা উৎপাদন কমে গেলে কাজের দিন কমে যাচ্ছে। অনেকে নিয়মিত মজুরি পাচ্ছেন না। দীর্ঘদিন এ অবস্থা চললে শ্রমিকদের সংসারে আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিওয়াইএমএ) সদস্য জোবায়ের আলম ঝলক বলেন, গ্যাসসংকটের কারণে তাঁর সুতা কারখানা এখনো চালু করা যাচ্ছে না। এর মধ্যে নতুন করে লোডশেডিং শুরু হয়েছে। ফলে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। নরসিংদীর শিল্পমালিকদের অভিযোগ, জেলার শিল্পকারখানায় গ্যাসের সংকটের অন্যতম কারণ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সার কারখানাটিকে গ্যাস দিতে গিয়ে স্থানীয় শিল্পকারখানাগুলো প্রয়োজনীয় সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে। নরসিংদী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রহমান বলেন, নরসিংদীতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫০ পিএসআই। সেখানে পাওয়া যাচ্ছে প্রায় ২০ পিএসআই। এর মধ্যে সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। নরসিংদী চেম্বারের সাবেক সভাপতি মোমেন মোল্লা বলেন, তাঁর দীর্ঘ ব্যবসায়ী জীবনে গ্যাসের এমন সংকট আগে দেখেননি। এভাবে কারখানা বন্ধ থাকলে লোকসানের পরিমাণ বাড়তেই থাকবে। শিল্পকারখানা টিকিয়ে রাখতে গ্যাসের সুষম বণ্টনের দাবি জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মুখপাত্র আবদুল্লাহ আল মামুন। তাঁর মতে, শিল্পে গ্যাস সরবরাহ দীর্ঘ সময় অনিয়মিত থাকলে শুধু উদ্যোক্তা নয়, শ্রমিক ও দেশের রপ্তানি আয়ও ক্ষতিগ্রস্ত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন