চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬
৫:০০ পূর্বাহ্ণ
37 ভিউ

চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ | ৫:০০ 37 ভিউ
জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পৌঁছানোর আকুল আকুতি, অথচ ঘাটে বাঁধা বন্ধ থাকা নৌযান—সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা নৌরুটে চাঁদাবাজি ও ঘাটের নিরাপত্তাহীনতার জেরে সৃষ্ট কর্মবিরতি কেড়ে নিল এক বীর মুক্তিযোদ্ধার প্রাণ। চিকিৎসার উদ্দেশ্যে সময়মতো শহরমুখী হতে না পেরে আজ ১৯শে আগস্ট, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গুপ্তছড়া ঘাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭০)। তিনি সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের কাসেম মার্কেট সংলগ্ন রহমতেরগো বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, লিভারজনিত মারাত্মক জটিলতা নিয়ে গত মঙ্গলবার রাতে সিরাজ উদ্দিনকে স্থানীয় গাছুয়া স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে স্থানান্তরের পরামর্শ দেন। মুক্তিযোদ্ধার ভাতিজা রেজাউল করিম অশ্রুসজল চোখে বলেন, “সকাল ৯টার দিকে চাচাকে নিয়ে আমরা দ্রুত গুপ্তছড়া ঘাটে আসি। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম পৌঁছাতে স্পিডবোটের খোঁজাখুঁজি করি। কিন্তু কাউন্টার থেকে জানানো হয় বোটিং সার্ভিস পুরোপুরি বন্ধ। ভাটা থাকার কারণে সে সময় ফেরি বা মালবাহী অন্য কোনো ট্রলার ছাড়ার সুযোগ ছিল না। অ্যাম্বুলেন্সের ঘাটেই আমরা দীর্ঘ আড়াই ঘণ্টা অসহায় হয়ে বসে রইলাম, শেষ পর্যন্ত সাড়ে ১১টার দিকে চাচার প্রাণবায়ু নিভে গেল।” সাত দিন ধরে চলা সাগর সংকেত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বুধবার সকালেই প্রত্যাহার করেছিল আবহাওয়া অফিস। অথচ জরুরি রোগীদের জন্য প্রস্তুত ছিল না কোনো বিকল্প ব্যবস্থা। প্র প্রয়োজনীয় ড্রেজিংয়ের অভাবে নাব্যসংকটের কারণে বিআইডব্লিউটিএ-এর জাহাজ ও ফেরি চলাচলের সময়সূচি পিছিয়ে বিকেলের জোয়ারের (বিকেল ৫টা) জন্য নির্ধারণ করা হয়। ফলে সংকটাপন্ন রোগীদের সামনে চিকিৎসার জন্য দ্বীপ ছাড়ার সব পথই রুদ্ধ হয়ে পড়ে। কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আদিল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী জগলুল হোসেন নয়ন জানান, গত দুদিন ধরে একদল চিহ্নিত সন্ত্রাসী ঘাটের টিকিট কাউন্টারে এসে ভয়ভীতি প্রদর্শন ও টাকা-পয়সা ছিনতাই করছিল। ঘাটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্পিডবোট বন্ধ রাখা ছাড়া তাদের কাছে উপায় ছিল না। অন্যদিকে, এই দুর্ভোগকে মালিকপক্ষের ‘ব্যবসায়িক দ্বন্দ্ব’ আখ্যা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক নয়ন শীল কঠোর অবস্থানের কথা জানান। তিনি জানান, যাত্রী দুর্ভোগ তৈরি করে বোট সার্ভিস বন্ধ রাখলে দ্রুত তাদের লাইসেন্স বাতিল করা হবে। স্থান পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিলে পুলিশ চাঁদাবাজি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমজাদ হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, “চিকিৎসা না পেয়ে ঘাটের ঘাটে মুক্তিযোদ্ধার এ ধরনের করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও কোনোভাবেই কাম্য নয়। নৌরুটে অবিলম্বে বোট চলাচল স্বাভাবিক করতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত