সীমান্তের ওপারে ভারতে নিহত বারিকুলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ – বর্ণমালা টেলিভিশন

সীমান্তের ওপারে ভারতে নিহত বারিকুলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২৭ 179 ভিউ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতে নিহত মো.বারিকুলের (৩৬) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় মরদেহ হস্তান্তর হয়। এ সময় বিএসএফ-বিজিবি, দুদেশের পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বারিকুল ইউপির নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, বিএসএফের নির্যাতনে গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে বারিকুলের মৃত্যু হয়েছিল। তাদের দাবি পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন বারিকুল। মরদেহ ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ-জামান বলেন, কিভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফের কাছে আমরা সে সময় প্রতিবাদ জানিয়ে ছিলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া