শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬
৫:৩৩ অপরাহ্ণ
30 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ | ৫:৩৩ 30 ভিউ
নাটোরের লালপুর উপজেলার নান্দু রায়পুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষা চলাকালীন হলের ভেতর প্রকাশ্য ও অবাধে নকল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় প্রশাসন, অভিভাবক ও সচেতন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে পরীক্ষার হলের চরম অব্যবস্থাপনা এবং পরিদর্শকদের অনুপস্থিতির এক নজিরবিহীন দৃশ্য ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, পরীক্ষার কক্ষে কোনো শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক উপস্থিত নেই। সম্পূর্ণ অভিভাবকহীন এই কক্ষে শিক্ষার্থীরা চরম স্বাধীনতায় প্রকাশ্যে নকল মেতে উঠেছে। কেউ বেঞ্চের ওপর আস্ত বই বা কাগজ খুলে উত্তর লিখছে, আবার কেউ কেউ পকেট থেকে স্মার্টফোন বের করে স্ক্রিন দেখে দেখে খাতায় উত্তর টুকলি করছে। পরীক্ষা হলের এমন বিশৃঙ্খল পরিবেশ শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর টনক নড়েছে স্কুল কর্তৃপক্ষের। তবে মূল অপরাধী বা দায়িত্বহীন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেয়ে তথ্য গোপন করাতেই যেন বেশি আগ্রহ প্রশাসনের। নান্দু রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। হলে বসে মোবাইল ফোনে এই ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অপরাধে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে কক্ষের ভেতরে পরিদর্শকদের কেন কোনো উপস্থিতি ছিল না এবং শিক্ষকদের এই চরম অবহেলার দায় কার—সে বিষয়ে প্রধান শিক্ষক সম্পূর্ণ নীরবতা পালন করেন এবং কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনাটি দেশজুড়ে চলমান শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবির মুখে বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, নতুন বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর গত ১৬ ফেব্রুয়ারি বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন, “দেশে এখন থেকে পড়ালেখা করতে হবে, নকল আর হবে না।” মন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির মাত্র ৫ মাসের মাথায় নাটোরের এই চিত্র স্থানীয় সচেতন মহলকে চরম হতাশ করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যিনি ভিডিও করে অনিয়মটি সামনে আনলেন, কেবল সেই শিক্ষার্থীকে শাস্তি দিয়ে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যারা পরীক্ষা হলের দায়িত্বে অবহেলা করে শিক্ষার্থীদের নকলের সুযোগ করে দিয়েছে, সেই শিক্ষকদের বিরুদ্ধেও অবিলম্বে কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে