নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার
প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমানোর উদ্যোগ থেকে আপাতত সরে এসেছে সরকার।
কর্মকর্তাদের তীব্র আপত্তি ও প্রশাসনের ভেতরে অসন্তোষের পর সরকারের শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে আর না এগোনোর নির্দেশনা দেওয়ায় এ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকও স্থগিত করা হয়েছে।
এর ফলে সুদমুক্ত ঋণে কেনা ব্যক্তিগত গাড়ির জন্য বর্তমানে যে মাসিক ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় দেওয়া হয়, সেটিই বহাল থাকছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার থেকে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
তবে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর বৈঠকটি স্থগিত করা হয়।
বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি। তবে বিষয়টি স্থগিত হয়েছে বলে জানানো হয়েছে। সে কারণেই আমাদের বৈঠকও স্থগিত করা হয়েছে।”
গত ৯ই জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানায়।
ওই চিঠিতে বলা হয়, সীমিত সরকারি সম্পদের দক্ষ ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ব্যয় কমানোর সুযোগ রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও উল্লেখ করা হয়।
তবে কীভাবে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে, সেই দায়িত্ব দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে।
চিঠি পাওয়ার পরই প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রাধিকার সুবিধাভোগী কর্মকর্তারা যুক্তি দেন, বর্তমান বাজারে একটি গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণে গড়ে প্রায় ৬৭ হাজার টাকা ব্যয় হয়। সেখানে সরকার ৫০ হাজার টাকা দিলেও বাকি অর্থ তাদের নিজস্ব তহবিল থেকে বহন করতে হয়।
এই অবস্থায় ভাতা আরও কমানো হলে কর্মকর্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে এবং প্রশাসনের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়বে।
এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন প্রশাসনিক মন্ত্রণালয় ও সংস্থার মতামত সংগ্রহ করে।
সংশ্লিষ্টদের অভিমত ছিল, রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সরকারের জন্যও নেতিবাচক বার্তা তৈরি করতে পারে। পরে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করা হলে আগের সিদ্ধান্ত কার্যকর না করার বিষয়ে সম্মতি দেওয়া হয়।
বর্তমানে উপসচিব থেকে ঊর্ধ্বতন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা পান। একই সুবিধা ভোগ করেন সশস্ত্র বাহিনীর মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তা, বিচার বিভাগের জেলা জজ ও ঊর্ধ্বতন বিচারক এবং নির্বাচন কমিশনের সমপদমর্যাদার কর্মকর্তারা।
এসব কর্মকর্তাই গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ৫০ হাজার টাকা করে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই ভাতায় আপাতত কোনো পরিবর্তন আসছে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]