শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ আগস্ট, ২০২৫
৭:৩৭ পূর্বাহ্ণ
117 ভিউ

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ | ৭:৩৭ 117 ভিউ
সিলেটের জকিগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ১২ যুবকের অস্ত্র হাতে মহড়ার ছবিতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা তুঙ্গে ওঠে স্থানীয়দের মাঝে। শনিবার বিষয়টি নজরে এলে প্রতিক্রিয়া জানান সুশীল সমাজের সদস্যরা। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ছবি। উপজেলার ঐতিহ্যবাহী হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন এবং প্রতিভা নিবাসের মতো আবাসিক প্রতিষ্ঠানের সামনে এই মহড়া চলে। এই যুবকরা কে বা কারা এবং কি উদ্দেশ্যে তাদের এমন মহড়া, এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, দা, ছুরি, লাঠিসহ ১২ জন যুবক পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের চোখে মুখে কোনো ভয় নেই। তিনটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গেছে। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্ত্র হাতে বহিরাগতদের এমন ছবির সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত এদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, প্রতিষ্ঠান ছুটির পর কিংবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন ভীতিকর ভিডিও ধারণ গুরুতর অপরাধ যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, শৃঙ্খলা ও মর্যাদা নষ্টের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তাদের প্রতিষ্ঠানে এসবের স্থান হবে না। স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। কিছু সংখ্যক ব্যক্তি আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (আজ) এ ব্যাপারে করণীয় বিষয়ে জরুরি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য