নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
লামা উপজেলায় প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আজিজনগরের ইসলামপুরের সন্দীপ পাড়া নামক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সিদ্দিকুর সন্দীপ পাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে। আজিজনগরের চাম্বি মফিজ বাজারের একটি হোটেলে কাজ করেন তিনি। এলাকাবাসীরা জানায়, ভুক্তভোগী বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী। তার ছেলে এবং ছেলের বউ সরকারি চাকরিজীবী। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও মায়ের জন্য খাবার তৈরি করে দিয়ে তাকে বাসায় রেখে অফিসে চলে যায় ওই দম্পতি। এ সুযোগে সিদ্দিকুর ওই বাসায় ঢুকে ভুক্তভোগীকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। সেখানে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহমেদ মোর্শেদ বলেন, ‘তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হবে।’
