পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬
৫:১১ পূর্বাহ্ণ
34 ভিউ

পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১১ 34 ভিউ
চালুর এক মাস পার হলেও যাত্রী টানতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নারীদের জন্য বিশেষায়িত গোলাপি বাস সার্ভিস। যাত্রী সংকটের কারণে সেবাটি চালাতে গিয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। রাজধানীর ১০টি রুটে চলাচল করছে শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাস। তবে প্রতিটি রুটে দিনে মাত্র দুটি ট্রিপ চলায় অনেক নারীর পক্ষে এই সেবা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। রুট ও সময়সূচি সীমিত হওয়ায় নিয়মিত যাতায়াতের জন্য বাসটির ওপর ভরসা করতে পারছেন না কর্মজীবী ও শিক্ষার্থী নারীরা। এর আগেও নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেসব উদ্যোগ সফল না হওয়ায় একপর্যায়ে তা বন্ধ করে দিতে হয়। এবারের উদ্যোগেও একই পরিণতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিবহন বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে সেবাটি চালু করা হয়েছে। যাত্রীদের চাহিদা, যাতায়াতের প্রকৃত প্রবণতা ও সুবিধাজনক রুট নির্ধারণে যথাযথ সমীক্ষার ঘাটতি ছিল বলে তাঁরা মনে করেন। ফলে উদ্যোগটি নারীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। যাত্রীরা বলছেন, সেবাটিকে কার্যকর করতে হলে ট্রিপের সংখ্যা বাড়ানো জরুরি। পাশাপাশি আরও বেশি এলাকাকে রুটের আওতায় আনা এবং বাসের অবস্থান জানার জন্য লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, বাস কখন আসবে তা আগে থেকে জানতে পারলে সময়ের হিসাব করে যাতায়াত করা সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, চাহিদা যাচাই করে রুট ও সময়সূচি পুনর্বিন্যাস এবং যাত্রীবান্ধব সুবিধা যুক্ত না করলে গোলাপি বাস সার্ভিসও আগের উদ্যোগগুলোর মতো ব্যর্থ হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন