নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি
আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত
এশিয়ান গেমসে উশু ইভেন্টের নারী ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে বাংলাদেশের জন্য অন্তত একটি পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্তিনা। তবে ইন্দোনেশিয়ান প্রতিযোগী ওজনজনিত কারণে ডিসকোয়ালিফাইড (অযোগ্য) ঘোষিত হওয়ায় সরাসরি জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে যান জিন্নাত।
১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে পুরুষদের লাইট হেভিওয়েট বক্সিংয়ে মোশাররফ হোসেনের ব্রোঞ্জ জয়ের পর এটিই হতে যাচ্ছে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক।
বিষয়টি নিশ্চিত করে উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানান, সেমিফাইনালে ওঠার মাধ্যমেই বাংলাদেশের অন্তত একটি পদক জয় নিশ্চিত হয়েছে।
আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত।
দিলদার হোসেন দিলু বলেন, ‘সেমিফাইনালে জিতলে জিন্নাত সোনা জয়ের লড়াইয়ে নামবেন। আর সেমিফাইনালে হেরে গেলেও এই ইভেন্ট থেকে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]