নিউজ ডেক্স
আরও খবর
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সাধারণ সভায় রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক, মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো ও নাজমুল হুদাকে সদস্য করে রূপগঞ্জ প্রেস ক্লাবের ৫ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন সাংবাদিক আলম হোসেন।
আলম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাসুদ করিম, রাসেল আহমেদ, সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ, শাহেল মাহমুদ, আলী হোসেন টিটো, লিখন রাজ, নাজমুল হুদা, আনোয়ার, জি.কে দিলু, হানিফ মোল্লা, শফিকুল ইসলাম।
রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল বলেন, ‘রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে। রূপগঞ্জে কর্মরত সব সাংবাদিককে পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করা হবে। সবার সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে।’
