নিউজ ডেক্স
আরও খবর
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ইজাজুল হক রয়েলকে (৫০) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহর থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় মামলা করেন ভুক্তভোগী বিএনপি নেতা।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
