নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন – বর্ণমালা টেলিভিশন

নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ November, ২০২৬ | ৮:৩২ 64 ভিউ

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন এই নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, ভিসার আবেদনপ্রক্রিয়া এবং কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদেও বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে ছুটির সময়ে তাদের পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে সীমাহীন সুযোগ ছিল।

নতুন নিয়মে ভিসার শর্ত পূরণে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো শিক্ষার্থী ভিসার শর্তগুলো যথাযথভাবে মেনে চলতে পারবেন কি না, তা নির্ধারণে এখন থেকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো অনিয়মের অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় থাকলে ভিসার আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে যে পরিস্থিতিতে এ ধরনের স্থগিতাদেশ দেওয়ার সুযোগ ছিল, নতুন নিয়মে তার পরিধিও বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত পূরণের পাশাপাশি নিউজিল্যান্ডের নিয়ম মেনে চলে, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার যে নিয়ম রয়েছে, তা অপরিবর্তিত থাকছে। আগের নিয়মে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। এখন প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন নিয়ম অনুযায়ী নিজেদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ পুনরায় যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনায় নতুন সীমার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন