আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন – বর্ণমালা টেলিভিশন

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ November, ২০২৬ | ৭:০১ 49 ভিউ

ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার আলমগঞ্জে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত রোববার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ বিঘা সরকারি জমি থেকে উচ্ছেদ করা হয়েছে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারকে। এই সরকারি অভিযানের ফলে চার হাজারের বেশি বাসিন্দা বর্তমানে গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

বিজ্ঞাপন

অভিযানে প্রায় ৬০টি বুলডোজার ব্যবহার করে বহু বছরের পুরোনো বসতিগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি রোধে আসামের আইজিপি অখিলেশ কুমার সিং এবং ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ পুরো কার্যক্রমটি তদারকি করেছেন। স্থানীয়দের অভিযোগ, সুপরিকল্পিতভাবে কেবল বাঙালি মুসলিম প্রধান এলাকাগুলোতেই এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ জানান, মোট ৮০০ বিঘা জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে আদালত-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকায় ১৫০ বিঘা জমিতে আপাতত অভিযান চালানো হয়নি। তিনি দাবি করেন, “এতে দুই বছর ধরে পরিকল্পিত একটি শিল্পপার্ক তৈরির কাজ এগিয়ে নেওয়া যাবে।” দিবাকর নাথ আরও দাবি করেন, বাসিন্দারা বিভিন্ন ধাপে জমি জবরদখল করেছিলেন এবং অনেকেরই অন্য জায়গায় বিকল্প জমি রয়েছে। তবে স্থানীয়রা তাঁর এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

আশি বছর বয়সী স্থানীয় বাসিন্দা আলী চাঁদ ফকির জানান, ১৯৬২ সালে ব্রহ্মপুত্রের ভাঙন ও বন্যায় ভিটেমাটি হারিয়ে তিনি গোয়ালপাড়া থেকে এখানে এসেছিলেন। তিনিসহ আরও অনেকে ১৯৭২ থেকে ২০১৬ সালের মধ্যে ‘তৌজি’ ব্যবস্থার অধীনে নিয়মিত জমির রাজস্ব পরিশোধ করেছেন। উচ্ছেদ হওয়ার পর অনেক পরিবার আত্মীয়ের বাড়ি, রাস্তার পাশে অস্থায়ী কুঁড়েঘর কিংবা নিচু চর এলাকায় আশ্রয় নিয়েছেন।

উচ্ছেদ চলাকালে মসজিদ, উপাসনালয় ও কবরস্থান এলাকা ঘিরে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। একটি দরগাহ ভাঙার সময় বুলডোজার বিকল হয়ে পড়ে এবং চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন