নিউজ ডেক্স
আরও খবর
নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ
সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!
একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড়
মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত
রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প বিহারি পাড়া এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিশুটির মা নার্গিস আক্তার জানান, তারা মিরপুর-১, আনসার ক্যাম্প, বিহারি পাড়ায় থাকেন। তিনি নিজে অন্যের বাসায় কাজ করেন। আর শিশুটির বাবা আনোয়ার হোসেন শারীরিকভাবে অসুস্থ। ক্যাম্পের ভেতরে একটি মাদরাসায় লেখাপড়া করে তামিম।
তিনি জানান, আজ শুক্রবার তামিমের মাদরাসা বন্ধ থাকায় সে বাসায় ছিল।
তামিমের মা জানান, সকালে তামিমকে বাসায় রেখে কাজে যান তিনি। এরপর সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে বাড়িতে অনেক মানুষের ভিড় দেখতে পান। তখন জানতে পারেন, বিহারীপাড়া মসজিদের পাশে ময়লার ভাগাড়ে বলের মতো একটি বস্তু পেয়ে খেলার জন্য সেটি বাসায় নিয়ে আসে তামিম।
তিনি আরও জানান, এ সময় তার সঙ্গে কয়েকজন শিশু ছিল। পরে সেটি নিয়ে মসজিদের পাশে খেলছিল তারা। একপর্যায়ে সেটির বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে মারাত্মক জখম হয়।
আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিশুটি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর। তার পেটে ও হাতে গুরুতর জখম হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]