মামার বাড়িতে বেড়াতে এসে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
৭:৪০ অপরাহ্ণ
171 ভিউ

আরও খবর

মামার বাড়িতে বেড়াতে এসে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪০ 171 ভিউ
মামার বাড়িতে বেড়াতে এসে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এতে মুমূর্ষু অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষণের অভিযোগে নিজাম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব শূন্যচর গ্রামের হরিণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ। এর আগে, গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীর মামার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার নিজাম উদ্দিন (৪০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূণ্যচর গ্রামের আবুল কালাম নয়নের ছেলে। তিনি দুই সন্তানের জনক। ভুক্তভোগীর মা জানান, তিনি চট্টগ্রামের মীরসরাই থাকেন। ভোটার তালিকা হাল নাগাদ করার কাজে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসেন। ঘটনার দিন বেলা ১১টায় কিস্তির জন্য অফিসার আসলে প্রতিবেশী নিজাম উদ্দিন কিস্তি দিতে এ বাড়িতে আসেন। যাওয়ার সময় খাটের ওপর বসে থাকা ছোট শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বের করে নিয়ে যায়। এ সময় তিনি ঘরের ভিতরে ছিলেন। কিছু সময় পর মেয়েকে না দেখে খুঁজতে গিয়ে জানতে পারেন নিজাম উদ্দিন অনেকক্ষণ আগে তার মেয়েকে বাড়ি থেকে অনেকটা দূরে নির্জন খোলা বিলের দিকে নিয়ে যায়। উৎকণ্ঠা নিয়ে সেখানে গিয়ে তিনি তার মেয়েকে ময়লা মাটি মাখা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে জরুরিভাবে হাতিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইউছুপ সোহাগ জানান, শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার শরীরে আঘাতে ধর্ষণের আলামত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, ভুক্তভোগীর শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিজাম উদ্দিনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে