মনিরামপুরে মাদকসেবীসহ সাত আসামি আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
১০:০২ পূর্বাহ্ণ
181 ভিউ

মনিরামপুরে মাদকসেবীসহ সাত আসামি আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০২ 181 ভিউ
যশোরের মনিরামপুরে মাদকসেবীসহ সাত আসামি আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে। রোববার সন্ধ্যার আগমুহূর্তে ছেড়ে দেওয়া আসামিদের অবিলম্বে গ্রেপ্তারসহ অভিযুক্ত পুলিশ কর্মকতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা পরিদর্শনে আসেন। জানা যায়, গত শুক্রবার ও শনিবার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসেবীসহ সাতজনকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু অভিযোগ, শনিবার রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আসামি ধরে এনে আবার ছেড়ে দেওয়ার প্রতিবাদে রোববার সন্ধ্যার আগে বিক্ষুব্ধ জনতা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ অন্যান্য নেতাকার্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নেন। সমাবেশে অভিযোগ করে আসাদুজ্জামান মিন্টু বলেন, শুক্রবার রাত নয়টার দিকে উপজেলা চত্বর থেকে পুলিশ মাদকসহ দুইজনকে আটক করে, রোববার সকালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও আরও পাঁচজনকে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ আটক করেও তাদেরকে ছেড়ে দিয়েছে। এ সময় অন্যান্যরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেল-হাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ এখন সুনির্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনেও থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেন- থানা থেকে আসামি ছেড়ে দেওয়া বন্ধ করা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটক চার জনের মধ্যে দুইজন নিরাপরাধ হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুইজনকে আদালতে চালান দেওয়া হয়েছে। তিনি বলেন, থানা ঘেরাও কর্মসূচির পর খবর পেয়ে রোববার রাত সাড়ে নয়টার দিকে যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা পরিদর্শনে আসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা