ভারত দলে সুনীল নেই, স্কোয়াড দিল বাংলাদেশও – বর্ণমালা টেলিভিশন

ভারত দলে সুনীল নেই, স্কোয়াড দিল বাংলাদেশও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩৬ 88 ভিউ
বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে দিন কয়েক আগে, তবে এরমধ্যেই বুধবার (০৫ নভেম্বর) অফিসিয়ালি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ের ক্যাবরেরা। একই দিন ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ খালিদ জামিল। সে স্কোয়াডে ঠাঁই হয়নি বর্ষীয়ান ফরোয়ার্ড সুনীল ছেত্রীর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই প্রতিবেশী দেশ ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে। ২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। গোলশূন্য ড্র হওয়া ম্যাচে সুনীল অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। মনোলো মার্কেজ যুগের অবসানের পর ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন খালিদ জামিল। দলে সুনীল ছেত্রীকে ব্যবহারের কৌশলের কারণে এ কোচকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বেঙ্গালুরু এফসির কোচ জেরার্ড জারাগোজা ভারতীয় দলে ছেত্রীকে একমাত্র স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার কৌশলের জন্য জামিলের সমালোচনা করেছেন। ৪১ বছর বয়সী ছেত্রী গত মৌসুমে আইএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন—৩৪ ম্যাচে ১৭ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি আবারও ভারতীয় দলে ডাক পান। কিন্তু খালিদ জামিল ঘোষিত স্কোয়াডে এ ফরোয়ার্ডকে উপেক্ষা করেছেন। সাম্প্রতিক সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, ভারত এখন ছেত্রীকে ছাড়াই এগিয়ে যেতে এবং তরুণ প্রতিভার দিকে নজর দিতে প্রস্তুত। সম্ভাব্যদের মধ্যে মোহাম্মদ সানানকে ডাকা হয়েছে, যিনি এ সপ্তাহের শুরুতে অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেয়েছিলেন। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের অভিযান অবশ্য শেষ হয়ে গেছে। গ্রুপ থেকে মূল পর্বে যাওয়ার দৌড়ে আছে হংকং ও সিঙ্গাপুর। বাংলাদেশের স্কোয়াড গোলরক্ষক : মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর মিডফিল্ডার : সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?