নিউজ ডেক্স
আরও খবর
স্বস্তির জয় বাংলাদেশের
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট
বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা
অবসরের ঘোষণা দিলেন নেইমার
উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’
মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি, দ্রুত জবাব চায় বিসিবি
অনুমিত সিদ্ধান্তই এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। নিরাপত্তা শঙ্কায় টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ তা এবার আনুষ্ঠানিকভাবে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার ( ৪ জানুয়ারি) দুপুরে বোর্ডের জরুরি সভা শেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি।
সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টটি খেলতে আইসিসির কাছে চিঠি পাঠানোর বিষয়টিও পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে দ্রুত জবাবও আশা করছে বিসিবি।
এক বিবৃতিতে বিসিবি লিখেছে, গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিস্তারিত পর্যালোচনা করেছে বোর্ড। ভারতের ম্যাচগুলোয় বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা থাকায় বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশ দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।
এই সিদ্ধান্তের আলোকে, ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বিসিবি। যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করে।
বোর্ড বিশ্বাস করে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ অত্যাবশকীয়। পরিস্থিতি সম্পর্কে আইসিসির বোধগম্যতা ও দ্রুত সাড়ার অপেক্ষায় বিসিবি।
তবে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগেই জানা গেছে যে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। এমন শঙ্কা থাকলেও আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং বাকিটি মুম্বাইয়ে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।