বিরামপুরে জামাই ত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
৬:৫৯ অপরাহ্ণ
154 ভিউ

আরও খবর

বিরামপুরে জামাই ত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৯ 154 ভিউ
যশোর শহরতলীর বিরামপুরের জামাই সুশান্ত কুমার ধর হত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়ন্তীকে খালাস দেয়া হয়েছে। সোমবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পোশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, নিহত সুশান্ত কুমার ধরের শ্বশুর সন্যাসী কুমার বিশ্বাস, শাশুড়ি করুনা রাণী ও স্ত্রী ইতি রাণী। মামলার অভিযোগে জানা গেছে, ২০০০ সালে সাতক্ষীরা তালার মির্জাপুর গ্রামের কৃষ্ণপদ ধরের ছেলে সুশান্ত কুমার ধর পারিবারিকভাবে যশোর শহরতলীর বিরামপুরের সন্যাসী কুমার ধরের মেয়ে ইতি রাণীকে বিয়ে করেন। বিয়ের কয়েক দিন যেতে না যেতে শ্বশুর-শাশুড়ি তার মেয়ে ইতিকে স্বামীর সংসার ছেড়ে চলে আসতে বলে। এ নিয়ে ইতি তার স্বামীর সংসারে চরম অশান্তি শুরু করে। ২০০২ সালের অক্টোবর মাসের প্রথম দিকে ইতি তার বাবার বাড়ি বেড়াতে আসে। সুশান্ত ১২ অক্টোবর শ্বশুর বাড়ি বেড়াতে যায় পূজা উপলক্ষে। এদিন রাতে শ্বশুরের কাছে শহরের দোকান কিনতে দেয়া চার লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়। ভোর রাতে আসামিরা পরিকল্পিতভাবে সুশান্তকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নারায়ন কুমার ধর বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে ১৫ অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০০৫ সালের ১০ জুলাই চারজনকে অভিযুক্ত ও তিনজনের অব্যহতি চেয়ে তদন্তকারী কর্মকর্তা সদর সার্কেলের এসপি জিলস্নুল ইমান আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তিন আসামি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন