নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
বিজয়নগরে র্যাবের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ দুইজন মাদককারবারিকে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৫১ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫১ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিনগর এলাকার মো. জালাল মিয়ার ছেলে মো. আতিক মিয়া (৩৬), মৃত আব্দুল কাদিরের ছেলে আজিজুল ইসলাম বাচ্চু (৩৭)।
এ বিষয়ে বিজয়নগর থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
