নারায়ণগঞ্জে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাবেক বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫
৭:১০ পূর্বাহ্ণ
154 ভিউ

আরও খবর

নারায়ণগঞ্জে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাবেক বিএনপি নেতাকে বিবস্ত্র করে মারধর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ | ৭:১০ 154 ভিউ
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা তাকে বিবস্ত্র করে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। আজ রবিবার (২৯ জুন) দুপুর পৌনে ১টার দিকে হারিপুর বিদ্যুৎ কেন্দ্রের গেইটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, আতাউর রহমান মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন কয়েকজন ব্যক্তি। তার পাঞ্জাবি প্যান্ট খুলে প্রায় বিবস্ত্র করা হয়েছে। এ সময় তার পরনে অন্তর্বাস ছাড়া আর কিছু ছিলো না। তার পরনের ছেঁড়া পাঞ্জাবির অংশ ধরে এক ব্যক্তি তাকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসময় অন্য আরেকজন তাকে বাঁচানোর চেষ্টা করছে। পরে পুলিশ মুকুলকে একটি অটোরিকশায় করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বিএনপির ওই নেতাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে তার পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়। আতাউর রহমান মুকুলের সঙ্গে থাকা বিএনপি কর্মী মোস্তাক আহমেদ জানান, মুকুল হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের পুরনো বিদ্যুত টাওয়ার পাল্টে নতুন টাওয়ার বসানোর কাজের শ্রমিক ঠিকাদারি পেয়েছেন। এ কাজের ব্যাপারে তিনি বিদ্যুৎ কেন্দ্রে গেলে কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের নেতৃত্বে লোকজন এসে মুকুলকে মারধর করে জামা-কাপড় ছিঁড়ে প্রায় নগ্ন করে ফেলে। পরে পুলিশের সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। বজলু ওরফে ডন বজলু বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার নিয়ন্ত্রনের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে এই কাজ করেছে। আতাউর রহমান মুকুল অভিযোগ করে বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে কয়েকজন লোক অতর্কিত হামলা করে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে দেওয়ান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ঠিকাদার হাজী আলাউদ্দিন জানান, বিএনপি নেতা বজলু ও তার বাহিনীর সদস্যরা কাজ পাওয়ার পর ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা করা হয়েছে। চাঁদা দাবির বিষয়ে আমরা আগেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, সাবেক চেয়ারম্যান মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কয়েকজন লোক বিবস্ত্র করে মারধর করেছে। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। কারো বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সে বিষয়টিও খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক