ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টাই চলছে কুরআন তিলাওয়াত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫
১১:১৮ পূর্বাহ্ণ
154 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টাই চলছে কুরআন তিলাওয়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:১৮ 154 ভিউ
টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদ। এই মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘণ্টাই চলছে কুরআন তিলাওয়াত। শুনতে আশ্চর্য মনে হলেও এমনটিই হয়ে আসছে ধনবাড়ী উপজেলার ৭০০ বছরের পুরোনো এ জামে মসজিদে। পালাক্রমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পাঁচজন হাফেজ। এই মসজিদ লাগোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মধুপুরের মরহুম জমিদার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর। এর পাশেই চলে কুরআন পাঠ। পাঁচ ওয়াক্ত নামাজের সময় ছাড়া প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি কুরআন তিলাওয়াত। মসজিদে দায়িত্বরতরা জানান, কবরের আজাব থেকে মুক্তি পেতে ও অনন্ত শান্তির জন্য ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এ মসজিদে সার্বক্ষণিক কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালের ১৭ এপ্রিল মারা যান এ নবাব বাহাদুর। মসজিদের এক পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও এখন পর্যন্ত চলছে এ কুরআন তিলাওয়াত। স্থানীয় সূত্র জানা যায়, সেলজুক তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে এক কক্ষবিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। ১১৫ বছর আগে সবশেষ নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি সম্প্র্রসারণ করে আধুনিক রূপ দেন। সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল ১৩ দশমিক ৭২ মিটার এবং প্রস্থ ৪ দশমিক ৫৭ মিটার। সংস্কারের পর মসজিদটি হয় বর্গাকৃতির। করা হয় তিন গম্বুজবিশিষ্ট মুঘলস্থাপত্যের বৈশিষ্ট্যপূর্ণ। মসজিদের মেঝে আর দেওয়াল কাচের টুকরো দিয়ে মোজাইক করা। মেঝেতে মার্বেল পাথরে খোদাই করা সুনিপুণ কারুকার্য। ভেতরের সব জায়গাতেই চীনামাটির টুকরো দিয়ে মোজাইক নকশায় অলংকৃত, যার অধিকাংশ ফুলেল নকশা। মসজিদের ভেতরে ঢোকার জন্য পূর্বদিকের বহুখাঁজে চিত্রিত খিলানযুক্ত তিনটি প্রবেশপথ, উত্তর ও দক্ষিণে আরও একটি করে পাঁচটি প্রবেশপথ রয়েছে। প্রায় ১০ কাঠা জায়গার ওপর নির্মিত মসজিদটির চারদিক থেকে চারটি প্রবেশপথ ও ৯টি জানালা এবং ৩৪টি ছোট-বড় গম্বুজ রয়েছে। বড় ১০টি মিনারের প্রতিটির উচ্চতা ছাদ থেকে প্রায় ৩০ ফুট। মসজিদের দোতলার মিনারটির উচ্চতা প্রায় ১৫ ফুট। ৫ ফুট উচ্চতা এবং ৩ ফুট প্রস্থের মেহরাবটি দেখতে বেশ আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। পূর্বদিকের তিনটি প্রবেশপথ বরাবর পশ্চিমের দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে। ৩০ ফুট উচ্চতার মিনারের মাথায় স্থাপিত ১০টি তামার চাঁদ মিনারের সৌন্দর্য বাড়িয়েছে। মসজিদে সংরক্ষিত রয়েছে ১৮টি হাড়িবাতি, যেগুলো শুরুর দিকে নারিকেল তেলের মাধ্যমে আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হতো। নওয়াব শাহী জামে মসজিদের ইমাম ও খতিব ইদ্রিস হোসাইন বলেন, ৭শ বছরের পুরাতন মসজিদ এবং পাশেই কবরে প্রায় ৯৮ বছর কুরআন তিলাওয়াত হয় ২৪ ঘণ্টা। অনেক পুরাতন মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহায়তার কথা জানান তিনি। সরেজমিন দেখা যায়, কবরের পাশে কুরআন তিলাওয়াত অবিরাম চলছে তো চলছেই। একজন পড়ে উঠে গেল অন্যজন কুরআন নিয়ে বসছেন। কুরআনের আয়াতের সেই সুমধুর সুর কবরের চারপাশে প্রতিনিয়তই ধ্বনিত হয়েছে এবং এখনো হচ্ছে। ধনবাড়ী এলাকার রজব আলীসহ কয়েকজন জানান, তাদের জন্মের পর অন্তত ৬০ বছর ধরে কুরআন তিলাওয়াত দেখছেন। অবিরাম কুরআন তিলাওয়াতের বিষয়টি দেখতে অনেকেই দূরদূরান্ত থেকে আসেন। গাজীপুর থেকে আসা কলেজছাত্র আব্দুল করিম বলেন, মিডিয়ার মাধ্যমে মসজিদ সম্পর্কে জানতে পেরেছি। তাই শুক্রবার বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি এবং নিজ চোখে দেখতে এসেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক