প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬
৫:০৪ পূর্বাহ্ণ
0 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৬ | ৫:০৪ 0 ভিউ
নাটোরের লালপুর উপজেলায় ছয় দশক পুরনো একটি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নজিরবিহীন জল্পনা-কল্পনা। খেলার প্রধান অতিথি হওয়াকে কেন্দ্র করে সাবেক এক ছাত্রদল নেতার বেআইনি ও বিভ্রান্তিকর ‘১৪৪ ধারা জারি’র ভুয়া মাইকিংয়ের কারণে শেষ পর্যন্ত পণ্ড হয়ে গেছে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলাটি। উপজেলার কেশবপুর গ্রামে বিগত ৬০ বছর ধরে স্থানীয় তরুণ ও প্রবীণদের উদ্যোগে নিয়মিতভাবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। কোনো প্রকার রাজনৈতিক কিংবা প্রশাসনিক প্রভাব ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে খেলা পরিচালনা করা এবং গ্রামের জ্যেষ্ঠ নাগরিকদের দিয়ে পুরষ্কার বিতরণ করাই এই টুর্নামেন্টের মূল ঐতিহ্য। ১৫ দিন আগে শুরু হওয়া চলতি আসরের ফাইনাল ম্যাচটি ২১ আগস্ট জুমার নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে স্থানীয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিজীবীদের দল অংশ নেয়। আয়োজক কমিটির সদস্য মাহবুবের দেওয়া তথ্যমতে, লালপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ আলী ফাইনাল খেলায় লালপুরের সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মলামকে প্রধান অতিথি এবং নিজেকে বিশেষ অতিথি করার দাবি জানান। আয়োজকরা টুর্নামেন্টের ৬০ বছরের অরাজনৈতিক ঐতিহ্য বজায় রাখতে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকাল ১১টার দিকে মারুফ আলী একটি মাইক ভাড়া করে পুরো গ্রামে ভুয়া ঘোষণা ছড়িয়ে দেন যে, “খেলার মাঠে বেআইনি সমাবেশ রোধে প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং মাঠে খেলা সম্পূর্ণ নিষিদ্ধ।” এই ভুয়া ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়লে পুরো গ্রামে তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়, যার ফলে চূড়ান্ত মুহূর্তে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। গ্রামপ্রধান আবুল কালাম আজাদ ও আজিজুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ ১৪৪ ধারা জারি করার একচ্ছত্র ক্ষমতা রাখেন না। ভুয়া তথ্যের বিভ্রান্তিতে একটি সুন্দর সামাজিক ও গ্রামীণ ঐতিহ্য নষ্ট করায় তারা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। সাবেক ছাত্রদল নেতা মারুফ আলী বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও, বিএনপি নেতা নজরুল ইসলাম মলাম জানান, তিনি কোনো আদেশের পেছনে ছিলেন না এবং মারুফ নিজের ভুল স্বীকার করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। লিখিত অভিযোগ সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে