নিউজ ডেক্স
আরও খবর
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
তালা উপজেলার ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কলেজ থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করে তালা থানা পুলিশ। বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তালা থানার ওসি মো. শাহিনুর রহমান বাবলুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা সম্পর্কিত বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
