ক্রিকেটারদের প্রস্তুতিতেও এসেছে পরিবর্তন – বর্ণমালা টেলিভিশন

ক্রিকেটারদের প্রস্তুতিতেও এসেছে পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:২৯ 132 ভিউ
সিলেট স্টেডিয়াম আরও সুন্দর রূপ ধারণ করেছে। ক্রিকেটারদের প্রস্তুতিতেও এসেছে পরিবর্তন। রূদ্ধদ্বার অনুশীলন হলো কাল। সাংবাদিকরা নিষিদ্ধ ছিলেন। এদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ‘জিম্বাবুয়ে সিরিজ থেকে নতুন কিছু দেখতে পাবেন।’ প্রশ্ন : এতদিনেও বাংলাদেশ টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে পারেনি। এ নিয়ে কী বলবেন? নাজমুল হোসেন শান্ত : এটা গুরুত্বপূর্ণ ইস্যু। এত বছর টেস্ট খেলার পরও যখন আমাদের টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলতে হয়, সেটা দুঃখজনক। গত বছর আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২টি ম্যাচের মধ্যে চারটি জিতেছিলাম। চারটি জয়ই বড় দলের বিপক্ষে। গত বছর থেকে সংস্কৃতি তৈরি করতে এবং আমরা কীভাবে খেলতে চাই-এসব নিয়ে কথা হচ্ছে। নতুন কোচ আসার পর তিনি দলটাকে কীভাবে সামনে নিয়ে যেতে চান, সেই পরিকল্পনা তার আছে। সেটা এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করেছেন। আশা করব, এ বছর আমাদের যে ছয়টি টেস্ট ম্যাচ, সেখানে নতুন কিছু দেখাতে পারব। প্রশ্ন : অনুশীলন কেমন হয়েছে? নাজমুল : প্রস্তুতি খুব ভালো হয়েছে। সুযোগ-সুবিধা দারুণ। উইকেট ভালো। আমরা যে ধরনের উইকেটে অনুশীলন করতে চেয়েছি তেমন উইকেটই পেয়েছি। আশা করব, ম্যাচেও একই উইকেট পাব। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এসেছি সবাই। তারপরও আমাদের হাতে ছয়-সাতদিন ছিল। এই সময়ে মানসম্পন্ন অনুশীলন হয়েছে। প্রশ্ন : নতুন বছরে কী চান? নাজমুল : অধিনায়ক হিসাবে আমি সব ম্যাচ জেতার জন্য খেলি। আত্মকেন্দ্রিক ক্রিকেট খেলার ইচ্ছা আমাদের নেই। নতুন কিছু করার চেষ্টা থাকবে। যেটা শুরু হবে আগামীকাল (আজ) থেকে। ২০-২২ বছরে ক্রিকেটে যখন তেমন কোনো উন্নতি হয়নি, তাহলে অবশ্যই পরিবর্তনের দরকার আছে। প্রশ্ন: টপঅর্ডার ব্যাটিং নিয়ে আপনি নিশ্চয় চিন্তিত? নাজমুল : ধারাবাহিকতা দরকার। এই জায়গা নিয়ে আমরা কাজ করেছি। এই বছর পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। প্রশ্ন : সিলেটের উইকেট কেমন? নাজমুল : সিলেটের উইকেটে সব সময় ভালো বাউন্স থাকে। আশা করি, এবারও তাই থাকবে। তবে সেটি না হলেও উইকেট নিয়ে কোনো অভিযোগ করব না। প্রশ্ন : মানসিকতা বদল নিয়ে কী বলবেন? নাজমুল : জেতার জন্যই খেলব। রান হলে ভালো লাগে। চেষ্টা থাকবে। আবার ২০ উইকেট নেওয়া যায়, তেমন বোলিং করব। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা একটি ম্যাচ হেরে আরেকটি জিতেছিলাম। হোম ও অ্যাওয়ে দুই জায়গাতেই ভালো খেলার মানসিকতা থাকতে হবে। প্রশ্ন : জিম্বাবুয়েকে নিয়ে কী ভাবছেন? নাজমুল : প্রতিপক্ষ জিম্বাবুয়ে না আয়ারল্যান্ড, এসব চিন্তা না করে কীভাবে আমরা ভালো খেলব, সেই চিন্তা আমাদের সবার। হোমে যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশের ভালো খেলার উদাহরণ আছে। আমরা দল হিসাবে খেলতে পারলে ফল আমাদের অনুকূলে আসবে। প্রশ্ন : জিম্বাবুয়েকে ভয় পাচ্ছেন? নাজমুল : এই ভাবনা আপনাদের। হয়তো সাধারণ মানুষেরও। আমরা এ নিয়ে ভাবি না। জিম্বাবুয়ে ছোট না বড় দল-এসব আমাদের ভাবনায় নেই। পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের চিন্তা থাকে কীভাবে লড়াই করে আমরা ম্যাচ জিততে পারি। প্রশ্ন : শন উইলিয়ামস বলেছেন, নাহিদের পেসে সমস্যা হবে না। আপনি কী বলেন? নাজমুল : নাহিদ যখন বল করবে আর প্রতিপক্ষ ব্যাটিং, তখন তাদের শরীরী ভাষা দেখলে বুঝতে পারবেন, নাহিদ রানা কত জোরে বল করে এবং সে কেমন ব্যতিক্রম। তার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়। শুরু থেকেই আমি তাকে একটা কথাই বলেছি, বলের গতি কখনো ১৪০র নিচে কমাবে না। এটাই একমাত্র লক্ষ্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার