নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
কালীগঞ্জে পৌর প্যানেল মেয়রসহ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন।
তিনি বলেন, গ্রেফতারকৃতদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন - কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকার, সদস্য মো. গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি মো.শাহ জালাল ভূঁইয়া, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ফারুক হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো.আল-আমিন ভূঁইয়া, মোক্তারপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলম, জামালপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো. মোসলেহউদ্দিন, নাগরী ইউনিয়নের সোলাইমান মৃধা ও সাইফুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে।
পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় ৮(২)২৫, তারিখ ৯/২/২৫, ১৬(২)২৫, তারিখ ১৯/২/২৫ ও ৪(৮)২৪, তারিখ ২১/৮/২৪ নং মামলায় আটক দেখানো হয়েছে।
আ.লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার বিকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
