একজন তোফায়েল আহমেদ, অনেকজন আমরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুন, ২০২৬
৬:১৬ অপরাহ্ণ
68 ভিউ

আরও খবর

একজন তোফায়েল আহমেদ, অনেকজন আমরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ | ৬:১৬ 68 ভিউ
আমরা বেড়ে ওঠার সময় যখন দেখতাম কোন ব্যক্তিকে মৃত্যুর পর শহিদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য, আমরা জানতাম এই ব্যক্তি দেশের জন্য অনেক বড় কিছু করেছেন। মুক্তিযোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, বরেণ্য রাজনীতিবিদ, অভিনেতা, ভাষাবিদ, শিক্ষক, গবেষক এমন কোন বরেণ্য ব্যক্তিত্ব। আমরা ভাবতাম কত সাধনা করলেই না একজন মানুষ মৃত্যুর পর শহিদ মিনারে সম্মান পাবার যোগ্য হন। আমরা বড় হবার পরও তাই দেখেছি। দেখেছি এরশাদের সময়, খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময়। রাজনৈতিক মতভেদ থাকা সত্বেও জাতীয় বিষয়ে ন্যুনতম কিছু নিয়মনীতি দেখেই আমরা বড় হয়েছি। অথচ গত ২২ মাসে বাংলাদেশ চোখের সামনে পাল্টে গেল। ইউনুস ও তারেক রহমানের শাসনামলে মুক্তিযোদ্ধারা শহিদ মিনারে সম্মাননা পান না। মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদদের শহিদ মিনারে সম্মান জানানো হয় না; প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন না, তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনও করা হয় না। আমরা অবাক বিস্ময়ে দেখি স্বাধীনতাবিরোধী কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ব্লগার, ধর্মীয় সন্ত্রাসীদের নিয়ে যাওয়া হয় শহিদ মিনারে; যাদের না আছে শিক্ষা, না আছে ভাষা জ্ঞান, বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। যারা দাবী করে তারা স্বাধীনতার পক্ষে কিন্তু শেখ হাসিনার বিপক্ষে – এইসব বিষয়ে তাদের বক্তব্য কী? তাদের বক্তব্য দিতে হবে যদি তারা নিজেদের স্বাধীনতার পক্ষে ও ফ্যাসিস্টের বিপক্ষে দাবী করে। তারা যদি সে দাবী না করে এবং নিজেদের জুলাই-অগাস্ট ২০২৪ এর ষড়যন্ত্রের সংশ্লিষ্টতা স্বীকার করে নেয়, তবে বক্তব্য দেয়ার দরকার নেই। এই সময়ে কারা এই অভাবনীয় অন্যায়ের প্রতিবাদ করছে কিংবা করছে না, সেটি ভবিষ্যতে তাদের লিটমাস টেস্ট হবে। কথায় কথায় শাহবাগ আর কাঁটাবনে ডলার ভাঙিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাওয়া সুশীলদের জবাব দিতে হবে। যারা মারা যান, তারা তো মারাই যান। তাদের সম্মান আমাদের অন্তরে আছে, থাকবে। কিন্তু যারা বেঁচে আছে তাদের মধ্যে কাদের মেরুদন্ড আছে আর কাদের নেই, সেটির হিসাবনিকাশ পরিষ্কার হচ্ছে ইতিহাসের এই সময়টায়। সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। হবে। যারা মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদকে শহিদ মিনারে নিতে দেন না, তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন না, তারা পরিষ্কারভাবেই পাকিবীর্য। তারা বাংলাদেশের অস্তিত্বে শ্রদ্ধাশীল নয়। তারা কেবল বঙ্গবন্ধুর উপহার দেয়া স্বাধীন দেশের ফলটুকু শুষে নিয়েছে, নিচ্ছে। জয় বাংলা স্লোগান দিয়ে তাদের আইনের কাঠগড়ায় আনা হবে। হবেই। তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করি। কষ্ট লাগে আপনারা একটা দেশকে স্বাধীন করে আবার মৃত্যুর সময় তাকে পরাধীন হতে দেখলেন। এই দায় আমাদের। তবে আমরাই একে আবার স্বাধীন করব। আপনাদের উত্তরসূরিরা তা দেখবে নিশ্চয়। জয় বাংলা। লেখক পরিচিতি অধ্যাপক শামীম আহমেদ কানাডা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার