উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত – বর্ণমালা টেলিভিশন

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ | ৯:৪৯ 71 ভিউ
ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও জিততে পারেনি। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে আজ ভারত ৫ উইকেটের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। টুর্নামেন্টের গ্রুপপর্বে ভারত ছিল অপ্রতিরোধ্য। গ্রুপপর্বে টিম ইন্ডিয়া যুক্তরাষ্ট্র, নামিবিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে যায়। কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণে পড়ে যায় ভারত। সুপার এইটে প্রথম ম্যাচে হারায় ভারতের জন্য সমীকরণ ছিল; সেমিফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েষ্ট ইন্ডিজকে হারাতে হবে। এই কঠিন কাজটি ভারত ঠান্ডা মাথায় করে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে ২৫৬ রানের রেকর্ড গড়ে ভারত জয় পায় ৭২ রানের বিশাল ব্যবধানে। আজ ভারত এবং ওয়েষ্ট ইন্ডিজ দুই দলের জন্যই ছিল সুবর্ণ সুযোগ। যারা জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে দুবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। ১২০ বলে ১৯৬ রানের টার্গেট তাড়ায় ৪ বল আগেই জয় নিশ্চিত করে ভারত। দলের জয়ে ৫০ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার সাঞ্জু স্যামসন। এ ছাড়া ১৫ বলে ২৭ রান করেন তিলক ভার্মা। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান করে ওয়েষ্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রোস্টন চেজ। তিনি ২৫ বলে ৫টি চার আর এক ছক্কায় এই রান করেন। ২২ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৭ রান করেন জেসন হোল্ডার। ১৯ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন রোভম্যান পাওয়েল। ১২ বলে এক চার আর দুই ছক্কায় ২৭ রান করে ফেরেন সিমরন হিতমার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ