নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। এর আগে, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিনের পিছনের দুইটি লোডেড ওয়াগন নং- ৯৪০২৯, ৯৪০৩২ বগির নীচে বিশেষ কৌশলে রাখা প্লাস্টিকের ৪টি বস্তায় লুকানো অবস্থায় ৫৭ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে তথ্য ছিল ট্রেন দিয়ে মাদক যাচ্ছিল। তখন আমাদের একটি টিম ষ্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন ষ্টেশনে দাঁড়িয়ে থাকা বগির নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের ৪টি বস্তায় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে।
