২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
৬:৫৯ পূর্বাহ্ণ
107 ভিউ

২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৯ 107 ভিউ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একতরফা লড়াইয়ে এশিয়া কাপ ২০২৫ যাত্রা শুরু করল ভারত। কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু আর অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। জয়ের জন্য তাদের দরকার লেগেছে মাত্র ২৭ বল। মাত্র ৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দলকে জয়পথে নিয়ে যান। তার ইনিংসে আসে দুইটি চার আর তিনটি ছক্কা। অপর ওপেনার শুভমান গিল ৯ বলে অপরাজিত ২০ রান করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবও ছিলেন অপরাজিত (৭)। ভারতের একমাত্র উইকেটটি নেন ইউএইর জুনায়েদ সিদ্দিক। এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত সফলভাবে কাজে লাগায় ভারত। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় ইউইএ। তবে শুরুটা মোটেও খারাপ ছিল না ইউএইর। উদ্বোধনী জুটিতে আলিশান শরাফু আর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম দলকে এনে দেন ২৬ রান। চতুর্থ ওভারে জাসপ্রীত বুমরাহর নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন শরাফু (১৭ বলে ২২)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত। ওয়াসিম (২২ বলে ১৯) আর রাহুল চোপড়া (৩) সামান্য চেষ্টা করলেও দলের ইনিংস ভেঙে পড়ে দ্রুত। শেষ ৬ উইকেট যায় মাত্র ৯ রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদব ছিলেন অসাধারণ, মাত্র ২.১ ওভারে ৭ রান খরচে তুলে নেন ৪ উইকেট। শিবম দুবে নেন ৩টি উইকেট, আর অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও বুমরাহর ঝুলিতে যায় একটি করে উইকেট। ভারতের জন্য এটি ছিল একদম নিখুঁত শুরু, আর ইউএইর জন্য মনে করিয়ে দিল কঠিন বাস্তবতা—এশিয়া কাপের বড় মঞ্চে জায়গা করে নেওয়া সহজ নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার