১১ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল আরব আমিরাত – বর্ণমালা টেলিভিশন

১১ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করল আরব আমিরাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:২৯ 127 ভিউ
রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়নের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ১১ জন ভিন্নমতাবলম্বী ও তাদের স্বজনদের ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একে ‘ভিন্নমত দমনের নজিরবিহীন পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছে। চলতি বছরের জানুয়ারিতে ইউএই কর্তৃপক্ষ একতরফাভাবে এই ১১ ব্যক্তি ও আটটি কোম্পানিকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে, যাদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, তালিকাভুক্তদের পূর্বে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং তাদের নিজেদের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। এইচআরডব্লিউ’র তথ্যমতে, আটটি কোম্পানি যুক্তরাজ্যে নিবন্ধিত এবং সবগুলোই ভিন্নমতালম্বী আমিরাতিদের বা তাদের স্বজনদের মালিকানাধীন, বর্তমানে বা পূর্বে। তালিকাভুক্ত ১১ জনের মধ্যে অন্তত ৯ জন রাজনৈতিক বিরোধী বা তাদের ঘনিষ্ঠ আত্মীয়। এদের মধ্যে মাত্র দু’জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সম্পর্কিত কোনো অভিযোগ বা দণ্ড রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ একে সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত পেরিয়ে ভিন্নমত দমন-এর অংশ হিসেবে বর্ণনা করে বলেছে, এই পদক্ষেপ কেবল বিরোধীদেরই নয়, তাদের পরিবারকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ তালিকায় থাকা ব্যক্তিরা নিজেদের ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত হওয়ার কথা প্রথম জানতে পারেন সরকারি সংবাদ সংস্থা ‘ওয়াম’-এর প্রকাশিত সংবাদ থেকে। একজন ক্ষুব্ধ ব্যক্তি এইচআরডব্লিউ’কে বলেন, আমরা বিস্মিত হয়েছি যে হঠাৎ করে আমাদের নাম সন্ত্রাস মামলায় চলে এসেছে। কোনো মামলা নেই, কোনো বিচারকের রায় নেই। সংযুক্ত আরব আমিরাত সাতটি আমিরাত নিয়ে গঠিত, যেখানে আবুধাবির আল নাহিয়ান পরিবার শাসন করে। দুবাই ও আবুধাবি বিশ্বজুড়ে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত হলেও, দেশে রাজনৈতিক বিরোধিতা বা প্রতিবাদের কোনো স্থান নেই। ২০১১ সালের আরব বসন্তের সময় যখন মধ্যপ্রাচ্যের অনেক স্বৈরশাসক জনবিক্ষোভে পদচ্যুত হন, তখনই ইউএই রাজনৈতিক বিরোধীদের নির্মূল করতে অভিযান শুরু করে। ২০১২ সালে মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় দেশটির স্টেট সিকিউরিটি অ্যাপারেটাস)। ২০১৪ সালে দেশটি ৮৩টি সংগঠনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ইউএই’র ২০১৪ সালের সন্ত্রাসবিরোধী আইনটি অতিরিক্তভাবে বিস্তৃত এবং সরকারকে যথাযথ প্রমাণ ছাড়াই যেকোনো ব্যক্তি বা সংগঠনকে ‘সন্ত্রাসী’ ঘোষণার সুযোগ দেয়। এই তালিকায় নাম থাকা ব্যক্তিদের সম্পত্তি জব্দ করা হয় এবং তারা যেখানে থাকেন, সেখান থেকেও সম্পদ বাজেয়াপ্তের ঝুঁকিতে থাকেন। এমনকি যারা এই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখেন, তারাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন। এই আইনে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। একজন বলেন, আমি বারবার ফোন করছি কিন্তু কেউ রিসিভ করছে না। যা আগে কখনো হয়নি। এখন আমি আমার মা, বোনদের ফোন করছি কিন্তু কেউ ধরছে না। এটা স্পষ্ট যে আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে