নিউজ ডেক্স
আরও খবর
জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮
মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও
জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন
৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত
দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি
দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান
দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা
সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার
ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা প্রকাশ্যে উল্লেখ করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করেছে ইরানপন্থী ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
সংগঠনটি ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।
আইআরআই গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানে এই পুরস্কারের অর্থ সংগ্রহ করা হয়েছে।
বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, যে ব্যক্তি বা গোষ্ঠী তাকে হত্যা করবে, তারা এই অর্থ পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তিতে থাকতে পারবে না এবং ট্রাম্পও নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন না।
সংগঠনটির দাবি, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক অঙ্গীকার।
তাদের ভাষায়, শহীদদের রক্ত একদিন আগ্রাসনকারীদের পতন ঘটাবে।
এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউজে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যার অভিযানে তার ভূমিকা ছিল।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের ওই বক্তব্য প্রকাশ্যে আসার পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তার মাথার দাম ঘোষণা করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।