হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! – বর্ণমালা টেলিভিশন

হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ | ৫:১২ 21 ভিউ
ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য এবার সৌদি আরবকে দায়ী করেছে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে এই হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। সোমবার (১৩ জুলাই) সংঘটিত এই হামলার পর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে একে ‘নগ্ন আগ্রাসন’ আখ্যা দেন। তিনি দাবি করেন, এই হামলার মধ্য দিয়ে ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে হামলার ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানকে সানায় অবতরণে বাধা দিতেই বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে সরকারের এক সামরিক মুখপাত্র জানান, বিমানটি শেষ পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এডেনভিত্তিক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের মাধ্যমে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো বৈরী বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে সরকার। এদিকে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার বিন মুতাহার আল-ইরিয়ানি অভিযোগ করেছেন, হুথিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রসের একটি উড়োজাহাজ আটকে রেখেছে এবং এর পাইলট ও সহকারী পাইলটকে নিজেদের হেফাজতে রেখেছে। বিশ্লেষকদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সাম্প্রতিক এই হামলা ইয়েমেনের সংঘাতকে আবারও নতুন করে উসকে দিতে পারে। গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪ রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত ব্যায়াম ছাড়াই যেসব অভ্যাসে কমবে ওজন জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান