হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জুন, ২০২৫
১১:০৩ পূর্বাহ্ণ
308 ভিউ

হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:০৩ 308 ভিউ
শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার রাজধানীর একটি হোটেলে বাফুফের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তার কথা, ‘প্রীতি ফুটবল ম্যাচের ক্ষেত্রে আমাদের ভাবনা আরও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলা, যাতে দল আরও উন্নতি করতে পারে। এখন আমরা এশিয়ান কাপের জন্য লড়াই করছি। ভবিষ্যতে অলিম্পিক কোয়ালিফাইং, বা বিশ্বকাপ বাছাই আসবে। সেক্ষেত্রে প্রস্তুত হওয়ার জন্য ওই মানের দলের বিপক্ষে খেলতে হবে।’ দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছি। চরে, পাহাড়ে, বিচে, রাস্তায় এবং অবশ্যই মাঠে। নারীরা অনেক দিন পর বড় দলের সঙ্গে খেলছে। র‌্যাংকিংয়ে অনেক এগিয়েছে।’ বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের দলের খেলা, মাঠ, জার্সি ইকুইপমেন্ট ‘নিচুমানের’ ছিল বলে অভিযোগ। সেখানেও আমরা উন্নতি করছি।’ তৃণমূল পর্যায়ে কাজ শুরু হবে জানিয়ে দেশের ফুটবল প্রধান বলেন, ‘জেলা ফুটবল আমরা চালু করতে পারিনি। এমন নয় যে বিষয়টা আমরা এড়িয়ে গেছি, চেয়েছি বয়সভিত্তিক শুরু করতে। এরপর ধাপে ধাপে জেলা, আন্তঃজেলা ফুটবল শুরু করতে চাই।’ বাজেট প্রসঙ্গে তাবিথ বলেন, ‘বাজেটে ক্রীড়া ক্ষেত্রের বরাদ্দ নিয়ে তেমন কথা হয় না। দুই হাজার কোটির মধ্যে নয়শ কোটি চলে যায় বেতন ও মেইন্টেনেন্স, অপারেশনাল ও অন্যান্য বিষয়ে। বাকিটা উন্নয়নমূলক কাজে লাগে। অনেক কাঠামো পুরোনো, অকেজো। এখানে সংস্কার কাজ করে আর কতদিন। ক্রীড়া পণ্যের ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স, এটা যেন বিবেচনা করা হয় এবং মওকুফ করা বা কমানো হয়। ভারতে এই ট্যাক্স মাত্র ১২ শতাংশ।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ