হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী – বর্ণমালা টেলিভিশন

হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:২০ 54 ভিউ
অনেকেই প্রতিদিন সকালে কাঁচা হলুদ খান। কেউ আবার হলুদের গুঁড়া খান। পেটের সমস্যা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদের জুড়ি নেই। অনেকেরই অভিযোগ হলুদ খাওয়ার পরেও উপকারিতা পাচ্ছেন না। সেক্ষেত্রে কীভাবে হলুদ খাওয়া উপকারী হবে? কারকিউমিনে ভরপুর হলুদ হলুদের মধ্যে কারকিউমিন যৌগ রয়েছে, যার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে। বিপাক ক্রিয়া উন্নত করতে সাহায্য করে হলুদ। তবে সঠিক উপায়ে হলুদ না খেলে কোনও উপকারিতা পাওয়া যায় না। হলুদে যে পরিমাণ কারকিউমিন রয়েছে, যার মাত্র ১ শতাংশ আমাদের শরীর শোষণ করতে পারে। তাই উপকারিতাও মেলে না ঠিক ভাবে। শুধু হলুদ খেলে গুণ মিলবে না অনেকেরই হওয়া জানা নেই, কাঁচা হলুদ খান বা গুঁড়ো হলুদ, তার সঙ্গে গোলমরিচ খাওয়া জরুরি। গোলমরিচের মধ্যে পাইপেরিন নামের একটি যৌগ রয়েছে। এই যৌগটি কারকিউমিন শোষণের ক্ষমতা বাড়িয়ে দেয়। ভারতীয় পুষ্টিবিদ ডা. পূজা রেড্ডি তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, হলুদের সঙ্গে গোলমরিচ খেলে হলুদের কার্যকারিতা বাড়ে। গোলমরিচ কারকিউমিন শোষণের ক্ষমতা প্রায় ২ হাজার গুণ বাড়িয়ে দেয়। ফ্যাটও রাখতে পারেন হলুদের সঙ্গে কারকিউমিন ফ্যাট দ্রবণীয়। পানির বদলে ফ্যাটজাতীয় উপাদানের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায়। তাই হলুদের সঙ্গে ঘি খেতে পারেন। এটিও হলুদের মতোই স্বাস্থ্যকর। কী ভাবে খাবেন পুষ্টিবিদ ডা. পূজা রেডিড হলুদ, গোলমরিচ ও ঘি একসঙ্গে খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, এই তিনটি উপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই তিনের এই সংমিশ্রণ প্রদাহের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের স্বাস্থ্য উন্নত করে। এক চামচ ঘিয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের চাপ, পোপের সঙ্গে বিরোধ—ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান