নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ | ৮:৩২ 58 ভিউ
মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক ভুক্তভোগীকে, যার মধ্যে দুইজন ১০ বছর বয়সী মেয়েও রয়েছে, যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। তাজুল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তিকে সোমবার (২৭ এপ্রিল) রাতে কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াডের গোয়েন্দারা গ্রেপ্তার করে। তাকে জামাইকার ১১৩তম প্রিসিঙ্কটে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, তিনি মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারের ভেতরে এসব অপরাধ সংঘটিত করেন। পরদিন কুইন্স ক্রিমিনাল কোর্টে তাকে হাজির করা হলে তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের চারটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের চারটি অভিযোগ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার চারটি অভিযোগ আনা হয়। অভিযোগপত্র অনুযায়ী, ২১ এপ্রিল বিকেল ৫টা ৩০ থেকে ৬টার মধ্যে তিনি মসজিদের ভেতরে এক ১০ বছর বয়সী শিশুর কাছে গিয়ে তার বুকে হাত দেন এবং উরুর ভেতরের অংশ স্পর্শ করেন। একই ধরনের ঘটনা ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আরেক ১০ বছর বয়সী শিশুর ক্ষেত্রেও ঘটে। ঘটনার প্রায় চার ঘণ্টা পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২৮ এপ্রিল কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক শরিফা নাসের-কুয়েলার -এর আদালতে হাজির হয়ে ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন ২৫ হাজার ডলার নগদ অথবা ২৫ হাজার ডলার বন্ড নির্ধারণ করেন এবং ভুক্তভোগীদের সুরক্ষায় অস্থায়ী সুরক্ষা আদেশ জারি করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪