নিউজ ডেক্স
আরও খবর
গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক
জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮
মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও
জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন
৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত
দিল্লি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলার হুমকি
দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান
ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ
ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের অধিকাংশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে থাকার সম্ভাবনাই বেশি। যদিও স্থাপনাটি গত বছরের হামলা এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্যাটেলাইট চিত্র ও পূর্ববর্তী তথ্য বিশ্লেষণে আইএইএ ধারণা করছে, ২০২৫ সালের সংঘাত শুরুর আগে সেখানে সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও সুরঙ্গেই থাকতে পারে। তবে পরিদর্শন বন্ধ থাকায় সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।
গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানের সব গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—বিশেষ করে নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ফোর্দো ফূয়েক এনরিচমেন্ট প্ল্যান্ট এবং ইসফাহান আবার আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনতে হবে।
বর্তমানে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্রমানের কাছাকাছি।
বিশেষজ্ঞদের মতে, এই মজুদ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে, যদি তেহরান রাজনৈতিক সিদ্ধান্ত নেয়।Politics
আইএইএ ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনা করেছে। বিশেষ করে রাশিয়ায়। যদিও এর জন্য বড় ধরনের কূটনৈতিক সমঝোতা প্রয়োজন।
গ্রোসি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির জন্য উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তার ভাষায়, আলোচনার ইচ্ছা দুই পক্ষেরই আছে, কিন্তু অগ্রাধিকারের প্রশ্নে মতপার্থক্য বড় বাধা হয়ে রয়েছে।
সূত্র: গালফ নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।