হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ – বর্ণমালা টেলিভিশন

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ | ৭:৫৩ 25 ভিউ
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানের আরোপিত টোল বা ফি দিতে অস্বীকৃতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। এই দেশগুলো আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত জিসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এ অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ইরানের টোল আরোপ ‘অবৈধ’। জিসিসি স্পষ্টভাবে জানায়, সদস্য রাষ্ট্রগুলো এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানায়। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে হয়ে থাকে, ফলে এর নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর এক পর্যায়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে তেহরান। পরে ইরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দেখলেই হামলা চালানো হবে। পরবর্তীতে নতুন শর্ত আরোপ করে ইরান জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল দিতে হবে। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১