যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৬ | ৫:২৫ 82 ভিউ
যুক্তরাজ্যে ইতিহাস গড়েছেন ভারতের হরিয়ানা থেকে আসা এক মা ও তার ছেলে। দেশটির স্থানীয় সরকার নির্বাচনে তারা দুজনেই মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ২০১৩ সালে হরিয়ানার রোহতক থেকে যুক্তরাজ্যে পাড়ি জমায় এই পরিবার। সম্প্রতি ২৩ বছর বয়সি তুষার কুমার এবং তার মা পারভীন রানী মেয়র নির্বাচিত হওয়ায় পরিবারটিতে এখন বইছে আনন্দের জোয়ার। একই সঙ্গে তুষার যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন। তুষার এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন। এর ঠিক এক সপ্তাহ পর তার মা পারভীন রানী হার্টসমেয়ার বরো কাউন্সিলের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হন। তুষারের বাবা সুনীল দাহিয়া রোববার টেলিফোনে পিটিআইকে জানান, গত ১৩ মে তুষার মেয়র নির্বাচিত হন এবং ২০ মে তার স্ত্রী পারভীন রানী মেয়র হিসেবে দায়িত্ব পান। ব্যবসায়ী দাহিয়া বলেন, ২০১৩ সালে যখন আমি, আমার স্ত্রী ও দুই সন্তান যুক্তরাজ্যে আসি, তখন আমাদের মনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। তুষারের বয়স তখন মাত্র ১০ বছর। আজ একই সময়ে এক পরিবারের মা ও ছেলের মেয়র হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দহিয়া আরও জানান, তুষার ও তার মা সবসময়ই সমাজসেবামূলক কাজ পছন্দ করতেন। লন্ডনে কলেজে পড়ার সময় মাত্র ২০ বছর বয়সেই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তুষার। এত বড় অর্জনের পরও এই পরিবার হরিয়ানায় তাদের শিকড় ভুলে যায়নি। রোহতকে এখনও তাদের বাড়ি রয়েছে এবং পরিবারের কিছু সদস্য সেখানে থাকেন। তারা প্রতি বছরই দেশে আসেন। তুষার বিশ্বাস করেন, জনপ্রতিনিধি হওয়া বা সমাজসেবা করার ক্ষেত্রে বয়স কখনোই কোনো বাধা হতে পারে না। তরুণদের প্রতি তার বার্তা—কোনো নির্দিষ্ট বয়সের জন্য অপেক্ষা না করেই মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। সেই সঙ্গে নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা জরুরি। লেবার পার্টির এই তরুণ কাউন্সিলর ২০২৩ সালে এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলে যোগ দেন এবং পরবর্তীতে ২০২৫ সালে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন। সুনীল দহিয়া আরও জানান, যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে হিন্দি ভাষা শেখাতেন তুষার ও তার মা। তুষার 'হিন্দি শিক্ষা পরিষদ' নামের একটি দাতব্য সংস্থার সঙ্গেও যুক্ত। মা ও ছেলে দুজনেই ২০২৩ সালে প্রথমবারের মতো নির্বাচনে লড়ে কাউন্সিলর হয়েছিলেন। মেয়র হওয়ার আগে পারভীন রানী হার্টসমেয়ারের পার্ক, বিনোদন ও সংস্কৃতি বিষয়ক ক্যাবিনেট সদস্য এবং চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক গ্লোবাল এনভয় হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তুষার লন্ডনের কিংস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। মাত্র ২০ বছর বয়সে দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি কাউন্সিলর হন। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনা শুরু করবেন। দহিয়ার ছোট ছেলেও কিংস কলেজে পড়াশোনা করছেন এবং সেখানকার স্টুডেন্টস ইউনিয়নের ট্রাস্টি হিসেবে যুক্ত আছেন। অন্যদিকে, মা পারভীন রানী সব শ্রেণি ও প্রজন্মের মানুষকে একত্রিত করতে এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করে যাচ্ছেন। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার