সৌদিতে বসছে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ জুলাই, ২০২৫
৫:৪৫ অপরাহ্ণ
168 ভিউ

সৌদিতে বসছে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৫:৪৫ 168 ভিউ
আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত অঞ্চলের নিরাপত্তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান ‘থাড’ মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথমধাপ চালু করা হয়েছে। আশারক আল-আওসাতের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) সিস্টেম প্রথমধাপে মোতায়েন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। থাড মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে। সৌদির মাটিতে এটি বসানোর আগে দেশটিতে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেদ্দা প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হলো দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। একইসঙ্গে কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়া। তবে মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে যেভাবে ইসরাইল থাড ব্যবস্থার ওপর নির্ভর করেছিল, তাতে এটির কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানি ও ইয়েমেনি মিসাইল হামলা রুখতে এই সিস্টেম বহুবার ব্যর্থ হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী