সোনু সুদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, যা বললেন অভিনেতা – বর্ণমালা টেলিভিশন

সোনু সুদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, যা বললেন অভিনেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:০৫ 102 ভিউ
মাথায় হেলমেটবিহীন খালি গায়ে একেবারে বীরদর্পে কোনো রকমের নিরাপত্তা ছাড়াই লাহুল-স্পিতির পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছেন সমাজসেবক বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। অভিনেতার এ ভিডিও ভাইরাল হতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে হিমাচল প্রদেশ পুলিশ। এ ভিডিও নিমেষে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেক নেটিজেন লাহুল-স্পিতি পুলিশকে ট্যাগও করেছেন এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। লাহুল-স্পিতির পুলিশ সুপার (এসপি) ইলমা আফরোজ এক সরকারি বিবৃতিতে এ ঘটনা প্রসঙ্গে বলেন, সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হচ্ছে, যেখানে একজন সুপরিচিত বলিউড অভিনেতা লাহুল-স্পিতি জেলায় ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করছেন। যদিও ভিডিওটি ২০২৩ সালের বলে মনে হয়, এর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য কেলং সদর দপ্তরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি সোনুর নজরে পড়তেই নড়েচড়ে বসেন অভিনেতা। তিনি সামাজিক মাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে বলেন, এই ভিডিও একটি শুটিংয়ের অংশ। অভিনেতা বলেন, আমি নিয়ম মেনে চলা নাগরিক। ভিডিওটা শুটিংয়ের অংশ। তাই এটাকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। নিরাপদে থাকুন ও নিরাপদে গাড়ি চালান। যদিও এই শুটিং সোনুর কোন ছবি বা ওয়েব সিরিজের জন্য, তা খোলাসা করেননি অভিনেতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি