নিউজ ডেক্স
আরও খবর
সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা
মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার
শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি
একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ
‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার
যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে
পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সাথে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদক ও দুর্নীতিকে সমাজের সবচেয়ে ভয়াবহ দুটি সমস্যা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, মেয়েরা দেখলাম, দেখেন— সুন্দর ড্রেস পরে আছে। অথচ এদের ম্যাক্সিমাম মাদকের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, আমাদের এখানে দুই ধরনের মাদক সংশ্লিষ্টতা রয়েছে— একটি সরাসরি সেবন এবং আরেকটি চোরাচালান বা বিক্রির সঙ্গে যুক্ত থাকা। এই মাদকের বিরুদ্ধে আপনাদের আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া এই সমাজ রক্ষা করা সম্ভব নয়।
সাংবাদিক ও গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা লিখবেন। মানুষকে সচেতন করতে হবে। আমি বিজিবিতে দায়িত্বে থাকা অবস্থায় বলতাম— তুমি হয়তো একটা ফেনসিডিল পাচার করছ, ১০০ টাকা উপার্জন করছ। কিন্তু যখন তোমারই ছেলে বা আত্মীয় সেই ফেনসিডিল সেবন করবে, তখন বুঝবে তুমি কী ভুল করেছ।
কারা প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, কারারক্ষীদেরও কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। এরাও যদি দুর্নীতিতে জড়ায়, তবে শুধু ‘স্যার’ বলেই পার পাওয়া যাবে না—বরং এখন ডাবল শাস্তি দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই সমাজে যারা নেশা করছে কিংবা বিক্রি করছে, তাদের চেয়ে বড় অপরাধী তারা, যারা দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ দুর্নীতি সমাজের ভিত নষ্ট করে দেয়।
উপদেষ্টা সবাইকে মাদকবিরোধী লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এটা শুধু সরকারের কাজ না, এটা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]