সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
৯:১৮ পূর্বাহ্ণ
95 ভিউ

সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৮ 95 ভিউ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তবে বাজারের মন্দার মধ্যেও চারটি কোম্পানি বিনিয়োগকারীদের প্রবল আগ্রহের কারণে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া মোট ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টির দর বেড়েছে এবং ২২৩টির দর কমেছে। সার্কিট ব্রেকারের সীমায় ওঠা কোম্পানিগুলো হলো—অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এস আলম কোল্ড রোল্ড স্টিল, পেনিনসুলা চিটাগাং এবং ফ্যামিলি টেক্স বিডি। ব্যাপক চাহিদায় এসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। • অ্যাসোসিয়েটেড অক্সিজেন: দিনের সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে ছিল কোম্পানিটি। শেয়ারের দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৫০ পয়সায়। দিনভর শেয়ার দর উঠানামা করেছে ১৫ টাকা ৩০ পয়সা থেকে ১৬ টাকা ৫০ পয়সার মধ্যে। লেনদেন হয় ২ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার। • এস আলম কোল্ড রোল্ড স্টিল: দ্বিতীয় অবস্থানে থাকা কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ১৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে দিন শেষে স্থির হয় ১৯ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির ৭ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। • পেনিনসুলা চিটাগাং: কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। লেনদেন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। • ফ্যামিলি টেক্স বিডি: এদিন কোম্পানিটির দর ১০ পয়সা বা ৫.২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ টাকায়। শেয়ার দর ওঠানামা করেছে ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকার মধ্যে। দিনশেষে মোট ৩০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা