সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ – বর্ণমালা টেলিভিশন

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ ও ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৫ 143 ভিউ
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ ও ১৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ১৩৭ শতক জমি জব্দ ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ ১০ জনের। মঙ্গলবার দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আসামিদের বিরুদ্ধে এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পলকের স্ত্রীর জমি সম্পদ ও হিসাব অবরুদ্ধের আবেদন করেন। এর আগে গত ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক। জাকিরের ১৩৭ শতক জমি জব্দ : সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ১৩৭ শতক জমি জব্দ ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে জাকিরের চার কোটি ৬৭ লাখ টাকা রয়েছে। দুদকের উপপরিচালক মিনহাজ বিন ইসলাম তার এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। ২১ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাকিরের বিরুদ্ধে মামলা করে দুদক। মুস্তফা কামালসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা : সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল, তার মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন একই আদালত। বাকিরা হলেন- যশোর-৩ আসনের সাবেক সংসদ-সদস্য কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম। এছাড়া পলকের স্ত্রী আরিফা জেসমিন ও প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিজামের স্ত্রীর স্থাবর সম্পদ জব্দের নির্দেশ : ফেনী প্রতিনিধি জানান, ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের আটটি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা